1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অ/স্ত্র/স/হ ৮ ডা/কা/ত গ্রে/প্তা/র - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অ/স্ত্র/স/হ ৮ ডা/কা/ত গ্রে/প্তা/র

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
279

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব  প্রতিনিধি ঢাকা

সাভারের বিরুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে সাভার মডেল থানার একটি বিশেষ দল বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন এলাকায় ১৫-১৬ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত-আটজন পালিয়ে গেলেও ধাওয়া করে ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।
গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি বড় দা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি এবং তিনটি সুইচ গিয়ার চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃত ডাকাতদের মধ্যে রয়েছেন মো. রসেদ মিয়া (৩২), মো. রিপন মিয়া (৩৩), মো. মাসুদ রানা (৩১), মো. সানি মিয়া (৩৫), মো. শাহিন মিয়া (৩১), মো. সোহাবান মিয়া (২৩), মো. নুর নবী (২৭) এবং মো. ইমন মিয়া (২৫)। তারা সাভারের রাজাশন, সামাইর, হেমায়েতপুর ও মেউটকা এলাকার বাসিন্দা।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সাভারের বিভিন্ন মহাসড়কে গাছ ফেলে ও ব্যারিকেড দিয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে।
​এই ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট