মোঃ হামিদুর রহমান সাপাহার প্রতিনিধি
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে এই শ্লোগানকে সামনে রেখে ইসলামের অন্যতম আধ্যাত্মিক ও শান্তির সংগঠন জাকের পার্টি-র উদ্যোগে এক বিশাল জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, নওগাঁর সাপাহার জিরোপয়েন্ট মুক্তমঞ্চে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।জনসভায় সভাপতিত্ব করেন জনাব ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ (সবুক্তগীন), সভাপতি, জাকের পার্টি সাপাহার উপজেলা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন (ডবলু), সভাপতি, জাকের পার্টি নওগাঁ জেলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আলাল হোসেন, সাধারণ সম্পাদক, জাকের পার্টি নওগাঁ জেলা;জনাব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি নওগাঁ জেলাজনাব মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, জাকের পার্টি নওগাঁ জেলা;জনাব মোঃ মতিউর রহমান, প্রচার সম্পাদক, জাকের পার্টি নওগাঁ জেলাএবং জনাব মোহাম্মদ আলী, বগুড়া সাংগঠনিক বিভাগের সহ-সভাপতি।বক্তারা বলেন, মহান বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর প্রতিষ্ঠিত জাকের পার্টি দেশব্যাপী ইসলামের সত্য, শান্তি, ও মানবতার বাণী প্রচারে নিরলসভাবে কাজ করছে। তারা জাতির ঐক্য, সামাজিক স্থিতিশীলতা এবং নৈতিকতার বিকাশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।আয়োজনে ছিল জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন, সাপাহার উপজেলা।শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।