1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কিশোরীর মৃত্যু  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কিশোরীর মৃত্যু 

শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
63

শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি:

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।

 

নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

 

নিহতের চাচাতো মামা মহসিন আলী জানান, আশপিয়া খাতুন বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

 

সাতক্ষীরা সদস হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট