মোঃ মিনহাজ উদ্দিন সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মন্ডল মোড় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দোয়া শেষ করে শিলামা বাজার দিয়ে গুরে সরিষাবাড়ী কলেজ মাঠে এসে শেষ হয়। এতে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জামায়াতে ইসলামী মাঠে রয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব।সমাবেশে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দলের সাংগঠনিক শক্তি আরও জোরদার করার আহ্বান জানান।সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর এই বিজয় র্যালি ও সমাবেশ দলটির সাংগঠনিক তৎপরতা ও জনসমর্থনের শক্ত অবস্থানই তুলে ধরেন ।