আবির খান, জামালপুর
শাপলা কলি প্রতীক ও দলীয় নিবন্ধন পাওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মিছিলটি বের হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন দলের প্রধান সমন্বয়কারী জনাব মোঃ মোসাদ্দেকুর রহমান মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা জনাব মশিউর আমিন শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী জনাব মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সমন্বয়কারী জনাব মোঃ এমদাদুল হক মিলন, এবং উপজেলা ও পৌর শাখাসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা–কর্মীবৃন্দ।
বকশীগঞ্জ উপজেলার অসংখ্য সাধারণ জনগণও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি বকশীগঞ্জ উপজেলা এলসিপি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক ও স্থানীয় বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব মশিউর আমিন শুভ।এ সময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী জনাব মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ।
এসময় তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি ) আনুষ্ঠানিকভাবে শাপলা কলি প্রতীক নিয়ে দলীয় নিবন্ধন লাভ করেছে যা জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন শুধু একটি দলের নয় এটি নতুন প্রজন্মের রাজনৈতিক জাগরণের প্রতীক। শাপলা কলি জনতার প্রতীক, পরিবর্তনের অঙ্গীকার!