মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
ফুলবাড়ীতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও ইয়ুথদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ নভেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হল রুমে ৬ ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, সুশীল সমাজ ও ইয়ুথদেরকে নিয়ে বাল্য বিবাহের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট, টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর) প্রতিমা রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলম,বড়ভিটা ইউনিয়ন জামে মসজিদের ইমাম আব্দুল মজিদ, বড়ভিটা ইউনিয়নের কাজী আশরাফুল আলম, হিন্দু সম্প্রদায় বিবাহ নিবন্ধক শ্রীঃ সুনীল চন্দ্র,কাশীপুর ইউনিয়নের ইউপি সদস্য ছালেক উদ্দিন, শিমুলবাড়ী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পারুল বালা সেন,চ্যাম্পিয়ন মা নার্গিস আক্তার,গার্লস আউট লাউডের মডারেটর তাসলিমা। আরও উপস্থিত ছিলেন, শিমুলবাড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বেলার হোসেন,বড়ভিটা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বাবুল হোসেনসহ আরো অনেকে।