প্রভাতী প্রতিবেদন
দৈনিক প্রভাতী বাংলাদেশ, সিলেট-এর বিভাগীয় ব্যুরো প্রধান জনাব মোঃ আব্দাল মিয়া সড়ক দুর্ঘটনায় আহত: সকলের নিকট দোয়া প্রার্থনা
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের সকলের প্রিয় সহকর্মী এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ, সিলেট-এর বিভাগীয় ব্যুরো প্রধান জনাব মোঃ আব্দাল মিয়া সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আমরা তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে আমরা জনাব মোঃ আব্দাল মিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে তাঁর পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি।
সকল সহকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর নিকট তাঁর আরোগ্যের জন্য বিশেষভাবে দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
ধন্যবাদান্তে,
দৈনিক প্রভাতী বাংলাদেশ পরিবার