রানা মিয়া মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (আজ) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন চলাচলের সময় ওই নারী লাইনের পাশে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। মৃত নারীর পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
বিস্তারিত আসছে...