মোঃআবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মদ, জুয়া, চুরি, ডাকাতি প্রতিরোধে ২নং ভূনবীর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড সচেতন জনগণের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ভূনবীর ইউনিয়নের সরকার বাজারস্থ গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ইউপি সদস্য প্রবীণ মুরব্বি আব্দুল কাদির (আকল মিয়া) মেম্বারের সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এলাকাবাসীর করনীয় ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।ভুনবীর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ভুনবীর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য নিয়াজ ইকবাল মাসুদ, ৪নং ওয়ার্ড সদস্য ছালেক মিয়া, গোপেন্দগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোহিত কদর, স্থানীয় মুরব্বি আবুল কালাম, উপজেলা বিএনপি নেতা মকসুদুর রহমান, ব্যবসায়ী বাছির মিয়া, উস্তার মিয়া, মালেক মিয়া, নরেশ রায়, অজয় দেব প্রমুখ বক্তব্য রাখেন।