স্টাফ রির্পোটার রানা মিয়া
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (৭ অক্টোবর ২০২৫) শ্রীমঙ্গলের বাইক্কা বিল, বিহাই বিল ও আশপাশের বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জাল, ম্যাজিক জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, এসব নিষিদ্ধ জাল ব্যবহারে মাছের প্রাকৃতিক প্রজনন বাধাগ্রস্ত হয় এবং জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।