তপন চন্দ্র সরকার হোসেনপুর
কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার প্রতিনিধি ফরিশদ উদ্দিন আহমেদ এঁর ছোট ভাই মিজানুর রহমান মুর্শেদ (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। শুক্রবার বিকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বাদ মাগরিব উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি এই গ্রামের মোহাম্মদ মালে হোসেনের ছেলে। মৃত্যু কালে তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।