মাহিন আহমেদ কুলিয়ারচর
একটি খবর সংগ্রহের জন্য যাচ্ছিলাম কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সি এনজির জন্য অপেক্ষায় ছিলাম।হঠাৎ করে একটি ৯-১০ বছরের শিশু, অটোরিকশা নিয়ে আমার সামনে। অটোরিকশা টি পাশেই সাইট করে বললো ভাই কোথায় যাবেন?আমার ছোট্ট ছেলেটির রিক্সায় যাওয়ার কোনো ইচ্ছা ছিলো না। এই অল্প বয়সে সে কাজ করতে চলে আসবে ভাবতে পারিনি, ছেলেটির ব্যাপারে জানার আগ্রহ নিয়ে রিক্সায় উঠে পড়লাম।প্রশ্ন করলাম তোমার নাম কি? হাঁসি মুখে উত্তর দিলো নাঈম।
তার বাবা, মা, ভাই, বোন ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসা করলাম, একপর্যায়ে আমি আবারও জিগ্যেস করলাম লেখা পড়া করো না?এখনতো তোমার লিখাপড়া করার বয়স, খেলাধুলা করার বয়স।সে আবারো বলল না ভাই,লিখাপড়া করি না।অভাবের সংসার লেখাপড়া আর খেলাধুলা করলে সংসার চলবো কেমনে!! আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না।গন্তব্যে পৌঁছে তার ভারা মিটিয়ে চলে আসলাম।আমাদের এই সমাজে লাখো লাখো শিশু তার সংসারের কথা ভেবে নিজের সুখ, স্বপ্ন, সময় ও আবেগ বিসর্জন দেয়। বাংলাদেশে অনেক অনেক শিশু এখনো অনেক যায়গায় কাজ করে চলেছে। আমার এই বাস্তব গল্প থেকে, মাননীয় সরকার ও সচেতন নাগরিকদের কাছে দাবী শিশু শ্রম সম্পুর্ন রুপে বন্ধ করা হোক। শিশুশ্রম বিহীন যে সকল পরিবার চলতে পারবে না।তাদের পরিবারের প্রতি গভীর দৃষ্টিপাত ও সহায়তা করা হোক।