গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি:রাশিদুল ইসলাম
বিস্তারিত :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী সাইদুল আলম বাবুলের পক্ষে ব্যাপক শোডাউন করেছে তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা।
আজ, শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫, সকাল ১০টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় পোড়াচালা হাই স্কুল তিন রাস্তার মোড় থেকে শুরু হয় এই কর্মসূচি। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হন মাঠে। এরপর, মাঠ থেকে একটি দীর্ঘ বিশাল র্যালি বের করা হয়, যা পোড়াচালা হাই স্কুল মাঠ থেকে শুরু করে পুরো ভান্নারা এলাকা জুড়ে রাস্তার প্রধান প্রধান অংশে প্রদক্ষিণ করে।