লক্ষ্মণ রায় পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌরসভার ১ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী সমিতির ডাঙ্গায় রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস ও আধুনিক শিব মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।অনুষ্ঠানের আহবায়ক বাবু হরিশ্চন্দ্র রায় ও দেবীগঞ্জ উপজেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু উমাপতি রায়ের মহতী উদ্যোগে অনুষ্ঠানটি সুস্পন্ন হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গোরাচাঁদ অধিকারী, সাবেক সভাপতি ক্ষত্রিয় সমিতি, কেন্দ্রীয় কমিটি,
বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র বর্মন, সহ-সভাপতি ক্ষত্রিয় সমিতি, ঠাকুরগাঁও জেলা,মধুসূদন বর্মা, যুগ্ন সম্পাদক, ক্ষত্রিয় সমিতি, কেন্দ্রীয় কমিটি,রশ্মি মোহন সিনহা, সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা ক্ষত্রিয় সমিতি, অনিমেষ চন্দ্র রায়, সভাপতি, নীলফামারী জেলা ক্ষত্রিয় সমিতি।
এছাড়াও ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, বীরগঞ্জ, ডোমার, বোদা উপজেলার ক্ষত্রিয় নেতৃবৃন্দ এবং দেবিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ আধুনিক শিব মন্দির নির্মানের জন্য ২০(কুড়ি) লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা করেন। এবং তার নির্বাচনী এলাকার সকল হিন্দুদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।