1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শিবচরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

শিবচরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার              শিবচর ,মাদারীপুর
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
147

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার              শিবচর ,মাদারীপুর

মাদারীপুরের শিবচরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। “শিক্ষকতা পেশা—মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে।

৫ অক্টোবর সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে সমাপ্ত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এইচ. এম. ইবনে মিজান। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাদের নিষ্ঠা, মেধা ও সহযোগিতার মনোভাবই গড়ে তোলে জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম।”

দিবসটি উপলক্ষে শিক্ষকরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার মনোভাব জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট