এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের পাশের একটি পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন খান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে শুক্রবার সকাল ১১টার দিকে কলেজসংলগ্ন মসজিদের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ শিবচর পৌর জামায়াতে ইসলামীর ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খানের বড় ছেলে। সে স্থানীয় নন্দকুমার ইনস্টিটিউশনে অষ্টম শ্রেণিতে পড়ত।পরিবারের সদস্যরা জানান, সকালে জাহিদ বন্ধুদের সঙ্গে গোসল করতে পুকুরে যায়। সঙ্গে লাইফ জ্যাকেট থাকলেও পানিতে নামার সময় সেটি ব্যবহার করেনি।ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জাহিদের বাবা বলেন, ছেলেটা অল্প সাঁতার জানত। বন্ধুদের সঙ্গে মজার ছলে পুকুরে গিয়েছিল। পরে শুনি, ওকে হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু বাঁচানো যায়নি।উদ্ধারকারী প্রিন্স ফাহিম জানান, জাহিদের বন্ধু আসিফ চিৎকার করে সাহায্য চাইলে সবাই ছুটে আসে। পুকুরের পাশে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ছিলেন, কিন্তু কেউই তখন পানিতে নামেননি। প্রায় দশ মিনিট পর জাহিদের দেহ পানির ওপরে ভেসে ওঠে। শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, “বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।স্থানীয়দের মতে, এ ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।