এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচরে ২০২৫–২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে “কৃষিই সমৃদ্ধি” শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার বিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ১৯টি ইউনিয়নের মোট ৩ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে এক কেজি শরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা অব্যাহত রয়েছে। এই প্রণোদনা কৃষকদের শরৎকালীন মৌসুমে অধিক ফলনশীল ও টেকসই কৃষি উৎপাদনে উৎসাহিত করবে।উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান বলেন,কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় প্রশাসন কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগ শুধু স্বল্পমেয়াদে নয়, দীর্ঘমেয়াদে উৎপাদনশীল কৃষি ব্যবস্থার ভিত শক্ত করবে।বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে উৎপাদন বৃদ্ধি ছাড়াও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে।