এস এম আলমগীর হুসাইন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার)।সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহানযে হোসেন (সাজু) মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র পদপ্রত্যাশী আজমল হোসেন খান (সেলিম), এবং আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মাদবর।স্থানীয় ছাত্রদল, যুবদল ও মহিলাদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থল পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার রূপরেখা। এ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, বিএনপি এখন জনগণের প্রত্যাশার প্রতীক। আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠে সবার একযোগে কাজ করার সময় এসেছে।