মমিনুল ইসলাম মুন রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামস্থ শাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মোবারক হোসেন রসদুল (৩২)। তিনি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্ত এলাকা মনাকষা দিক থেকে এক ব্যক্তি ফেনসিডিল নিয়ে বাজারের দিকে আসছে। পরে র্যাবের টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। রাত ৯টার দিকে ওই ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ফেনসিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।