মাহিন আহমেদ কুলিয়ারচর
১০ নভেম্বর সোমবার সকাল ১১টায় ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে, শিক্ষার্থীদের মাঝে, গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুন, নিয়ন্ত্রণে নেয়ার প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
প্রশিক্ষণের পুর্বে আলোচনায় বলেন, প্রতিটা মানুষের উচিত এমন প্রশিক্ষণ নেয়া, এটা তেমন কঠিন কিছু না।শুধুমাত্র ঠান্ডা মাথায় কৌশল গুলো প্রয়োগের মাধ্যমেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব।এই কৌশল গুলো জানা থাকলে, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ, আগুনের দূর্ঘটনা থেকে নিরাপদ থাকবে।আজ সকাল ১১ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের হাতে কলমে, আগুন নিয়ন্ত্রণের কৌশল বিস্তারিত ভাবে শিখিয়েছেন কুলিয়ারচর উপজেলা ফায়ার সার্ভিস।