শিক্ষকদের পুলিশী হামলার প্রতিবাদে ও এমপিভুক্ত প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
আজ১৬ /১০/২৫ রোজ বৃহস্পতিবার বানিয়াচং শহীদ মিনারে সকাল ১১ টায় এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ও জাতীয়করণের একদফা দাবিতে সভা অনুষ্ঠিত হয়।
ঢাকায় প্রেসক্লাবে গত ১২ অক্টোবর জাতীয়করণ প্রত্যাশিত জোটের ডাকে তিন দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। উক্ত সভায় পুলিশ শিক্ষকদের কে চড়থাপ্পড় ও হেনেস্তা করেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ নিয়ে যেতে বাধ্য করেন। এর পরিপ্রেক্ষিতে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে গত পাঁচ দিন ধরে পালনে করে যাচ্ছেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ প্রায় ২৭ টি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকগণ বিক্ষোভ মিছিল ও পথ সভা করেন।
রত্না স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাহের এর সভাপতিত্বে ও সঞ্জু দাশে সঞ্চালনায় এবং মাহমুদুর রহমান সিজিলের কুরআন তিলাওয়াত মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষগণন বক্তব্য রাখেন।
বক্তব্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের সুষ্ঠ বিচার জাতীয়করণের একদফা দাবি পেশ করেন।
শিক্ষকদের ন্যায্য দাবি ২০% বাড়িভাড়া,১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ % উৎসব ভাতা সরকারের ওয়াদা মোতাবেক মেনে নেয়ার জোর জন্য দাবি জানান। এবং তদন্ত সাপেক্ষে প্রেসক্লাবে শিক্ষকদের উপর হামলাকারি কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
শিক্ষক প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, পুলিশী বর্বর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং জাতীয়করণের একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রাতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান।
বিক্ষোভ মিছিল মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বড়বাজার হয়ে শহীদ মিনারে পথসভার মাধ্যমে শেষ হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ বৈষ্ণব,ডঃ ইলিয়াস একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা হেমায়েত আলী খান, কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবু রহমান ,মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অঞ্জন দেব, আমবাগান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক রানা দাশ, মুরাদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন,
সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হাফেজ মুফতি শাব্বীর আহমদ শিবলী নোমানী, মাহমুদ রহমান সিজিল,দিপু রাণী শীল, কাঞ্চন কুমার, মিজানুর রহমান, আনোয়ার ইসলাম,সেলীম চোধুরী প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন,প্রেসক্লাবে সভাপতি সাব্বীর আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিসুর সভাপতি এমদাদুর রহমান এবং বানিয়াচং খেলাফত মজলিসের সেক্রেটারি হাফেজ আব্দুল মুকিত সালেহ প্রমুখ।