মোঃ শিবলু রহমান স্টাফ রিপোর্টার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ বগুড়া (শাজাহানপুর–গাবতলী) ৭ আসনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনায় নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলায় বিএনপির সম্মানিত সভাপতি জনাব এনামুল হক শাহীন।
সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার মাঝিড়া বন্দর থেকে সাজাপুর দর্জিপাড়া গ্রাম এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ , সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল, মহিলাদলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।