দায়িত্ব নিয়ে শপথ করেও-ভুলে যায় সেই গদ,
রাগের মাথায় শপথ করেও-হারায় যেন পথ।।
ধর্মের নামে শপথ করে-অধর্মে যে পথ চলা,
শপথ করে ভেঙে চুরমার, কেমন ছলাকলা।।
গদিত বসে অংক কষে-লাভের ঘাটতি হলে,
শপথের বারোটা বাজায় কলা আর কৌশলে।।
সংসারে' ঝুট ঝামেলায় চলবে না আর গতি,
পাকা শপথ করেও ভাঙে-খাটে না সু'নীতি।।
দরবারে' শপথ করে মানবে বিচার, রায় মানবে,
দরবার শেষে রায় মানিনা-এমন কথাই বলবে।।
কাঠগড়াতে দাঁড়িয়ে বলে, সদা সত্য কথাই বলবো,
জেরার সময় উল্টো গীত' শপথ ভেঙেই চলবো।।
শিক্ষাঙ্গনের কর্মকর্তারা-শিক্ষা দেবেন ভালো, এমন শপথ করেও ভাঙে-নামায় সেথায় কালো।।
সরকারি কর্মকর্তা' দেশের প্রাণ, দেশের বড় গর্ব, এরাও 'নেতার সাথে তাল মিলিয়ে শপথ করে খর্ব।।
শপথ ভাঙ্গা, খুবই খারাপ-অন্যায় কাজের ধারা,
একবারও ভাবে না মন, আছে এর কাফফারা।।
সবাই নিয়ম-নীতি মানি, শপথ রাখি সচল,
সবকিছু' চলবে ভালো-হবে না কিছুই অচল।।
মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯