মুহাম্মাদ নুরুল আমিন লোহাগাডা চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে তসলিমা নামের ৪৮ বয়সে এক মহিলা চোরের সরদারনি কে আটক করেছে লোহাগাড়া থানার পুলিশ। ২২/০৮/২০২৫ তারিখ খাদিজাতুল কুবরা ২৫ নামে প্রবাসীর স্ত্রী চকরিয়া বিয়ে বাড়িতে যাবার জন্য লোহাগাড়া বাসস্টপেজে বাসের অপেক্ষায় দাঁড়ালে হঠাৎ তিনটি মহিলা এসে দাঁড়ায় ওই মহিলারা নাটক সাজিয়ে তাদের ভিতরে গন্ডগোল সৃষ্টি করে।
প্রবাসের স্ত্রী ভদ্রমহিলা সত্যিকারের ঝামেলা মনে করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে এই সুযোগে সিন্ডিকেটের একজন প্রবাসীর স্ত্রীর ঘাড়ে থাকা বেগের চেইন খুলে দুই ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
পরে ভদ্রমহিলার ব্যাগের চেইন খোলা দেখে তার সন্দেহ হয়। চেক করে দেখে তার স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। তখন ঐভদ্র মহিলা অনেক খোঁজাখুঁজির পর চূর্ণির বাসা পর্যন্ত পৌঁছায় এবং চোরের দেখাও হয়ে যায়।
প্রবাসীর স্ত্রী চুর্নিকে স্বর্ণের কথা জিজ্ঞাসা করলে সেই কোনমতেই চুরির কথা স্বীকার করতে রাজি নয়। পরবর্তী কোন উপায় না দেখে
প্রবাসের স্ত্রী ২৫/০৮/২০২৫তারিখ বিকেল পাঁচটার দিখে লোহাগাড়া থানার সরানাপন্ন হয়
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মাদ রবিউল আলম প্রবাসীর স্ত্রীকে একটি
অভিযোগ দাখিল করতে বলেনওই অভিযোগের ভিত্তিতে মহিলা পুলিশ সহ একটি টিম গঠন করে দ্রুত সময়ের অভিযানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।সঙ্গীহ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন এস আই এনায়েত উল্লাহ।
সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে৷তথ্য প্রযুক্তি দ্বারা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ চেক করে আসামি সনাক্ত করে সাতকানিয়া থানা দিন ১১নং কালিইয়াশ ইউনিয়নের পূর্ব কাঠগড বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে চূর্ণী তসলিমা আক্তার কে গ্রেপ্তার করা হয়।
চোর তসলিমা আক্তার এর বাসা থেকে নগদ ৪ লক্ষ ৫১ হাজার টাকা ও ৩ ভরি ১১ আানা স্বর্ণ উদ্ধার করে পুলিশ উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ৫ টি স্বর্ণের আন্টি ২টি স্বর্ণের চেইন ৪ জোড়া কানের দুল ২ টি নাকফুল।উদ্ধারকৃত স্বর্ণালংকার এর মধ্যে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ১জোডা কানের দুল আর ১টি আন্টি তার বলে সনাক্তকরণ। গ্রেফতারকৃত চোর তসলিমা আক্তার কে আদালতে প্রেরণ করা হয়েছে।