রাশেদ আলী স্টাফ রিপোর্টার
সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের দক্ষিনাঞ্চলে গ্রীড বিপর্যয়ের ফলে আজ সন্ধ্যা ৬.০০ ঘটিকা থেকে ৩০-৩৫% করে লোডশেডিং চলছিল। সর্বশেষ রাত ১০.০০ টায় ৪০% লোডশেডিং চলছে।
খুলনা ও বরিশাল অঞ্চল জাতীয় গ্রিড থেকে ব্লাকআউট হয়েছে, সময় ১৭:৪৮ পায়রা ১৩২০ MW পাওয়ার প্লান্ট, RNPL আমতলী ১৩২০ MW পাওয়ার প্লান্ট, বরিশাল (তালতলী) ৪০০ MW পাওয়ার, রামপাল ১৩২০ MW প্লান্ট একসাথে ট্রিপ করা, ব্লাকআউট হওয়ার প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।
এই সমস্যার কারনে পুরো সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগে লোডশেডিং করা হচ্ছে। এক ঘন্টা পর পর পর্যায়ক্রমে ফিডার ওয়াইজ লোডশেডিং করা হবে। এটি ছাড়া বিকল্প কোন উপায় নেই। সবাইকে এই জাতীয় ক্রাইসিস মোমেন্টে ধৈর্য্য ধারন করতে অনুরোধ জানাচ্ছি।