মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
গণসংযোগে উচ্ছ্বাস, লিফলেটে মুখর মীরগঞ্জ–মজুমদার হাট ফেনী-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির পক্ষে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচির মধ্য দিয়ে সরগরম হয়ে উঠেছে ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নের গ্রামাঞ্চল। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মীরগঞ্জ ও মজুমদার হাট এলাকায় দিনব্যাপী এ প্রচারণা অনুষ্ঠিত হয়।লেমুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রচারণায় ছিলো ঢাকঢোলের শব্দ,পোস্টার–ব্যানার, লিফলেট, স্লোগান এবং ধানের শীষ প্রতীকের সমর্থনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।নেতাকর্মীদের উপস্থিতিতে প্রচারণা ছিল উৎসবমুখর গণসংযোগে নেতৃত্ব দেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী।উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির , সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু মেম্বার, সহ–সাধারণ সম্পাদক মো. শাজাহান।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন,সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক,ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম,৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন টিপু, সাধারণ সম্পাদক মো. সৈয়দ হারুন,ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল বাশার,
৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক লিটন,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজান, সাধারণ সম্পাদক মো. শহিদ,
৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইলএবং ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ওলামা দলের নেতাকর্মীরা।নেতাকর্মীদের এমন বিপুল উপস্থিতিতে লেমুয়া ইউনিয়নে প্রচারণা কার্যক্রমটি রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে— বক্তারাএসময় সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগে বক্তারা বলেন,ফেনী–২ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির অভূতপূর্ব গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং তার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।তারা আরও বলেন,জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার,
ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা,এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন এ—তিনটি লক্ষ্যকে সামনে রেখে ধানের শীষের পক্ষে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।নেতৃবৃন্দ মনে করেন, মাঠপর্যায়ে এই প্রচারণা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে জনসমর্থনের নতুন গতিধারা সৃষ্টি করবে।গ্রামাঞ্চলে ঘরে ঘরে লিফলেট বিতরণ গণসংযোগের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এলাকার দোকান–বাজার, মসজিদ–মাদ্রাসা ও আড্ডাস্থলেও ধানের শীষের প্রচারণা চালানো হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত শোনা হয় এবং ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।এসময় সাধারণ মানুষও নিজেদের বিভিন্ন সমস্যা, কাঙ্ক্ষিত পরিবর্তন ও প্রত্যাশা তুলে ধরেন।সমর্থকদের আশা—ধানের শীষের পক্ষে আবারও জনজোয়ার সৃষ্টি হবে।স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা মনে করছেন, অধ্যাপক জয়নাল আবেদিন ভিপিকে নিয়ে ফেনী–২ আসনে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। অনেকের বিশ্বাস,ন্যায়–নীতিনিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি এলাকায় পরিবর্তনের নতুন ধারার প্রতীক হয়ে উঠেছেন প্রচারাভিযান শেষে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনের দিন লেমুয়ায় ধানের শীষের পক্ষে ব্যাপক ভোটযুদ্ধ গড়ে উঠবে।