মোঃ নুরুচছফা ইসলাম বিশেষ প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর সাংগঠনিক উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।২৮ অক্টোবর /২৫ ইং সন্ধ্যা ৬ ঘটিকার সময় আজিজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঝাকঝমকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।আজিজনগর সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি বশিরুল আলম রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা বিএনপির সদস্য, এডভোকেট আলমগীর চৌধুরী।এতে আরও উপস্থিত ছিলেন আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন, চৌধুরী, বিএনপির নেরা আজিজ নগর সাংগঠনিক থানা বিএনপির নেতা ও আজিজ নগর ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হেসেন মহরম, প্রবীণ নেতা রফিকুল ইসলাম খোকন, মোখলেছুর রহমান বিপ্লব, আব্দুল লতিফ, আবুল খায়ের, আজম শাহ, মোহাম্মদ আনোয়ার, বাহার উদ্দিন, মোঃ নাসির উদ্দিন, যুব নেতা মোঃ ফরহাদ, মোহাম্মদ জিয়াবুল হোসেন, আবুল কালাম, সাবেক সফল ইউপি সদস্য মোজাফফর হোসেন মিন্টু, যুবদল সাধারণ সম্পাদক বেলাল হোসেন,জাসাজের সভাপতি কে এইচ মহসিন সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসেন, আজিজ নগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি সাইমন রহমান, বিএনপির ও অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ।প্রধান অতিথি বলেন- বান্দরবান ৩০০ নং আসনে আমরা তরুণ্যের প্রার্থী দেখতে চাই, দলের হাই কমান যদি বান্দরবানের সদস্য সচিব জাবেদ রেজা ভাইকে মনোনয়ন দেন বা দলের যাকেই ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেন আমরা একযোগে তার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ।