সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারীতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার। মাঃ বাচ্চু (৩৪), পিতা -মোঃ সাগর আলী, মাতা -মোছাঃ সাজিরন বেগম, সাং চর বলদিয়া, থানা -ভূরুঙ্গামারী, জেলা -কুড়িগ্রাম ১২-০৯-২০২৫ তারিখ ১৫.৪০ ঘটিকার সময় রৌমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রৌমারী থানাধীন ০৩ নং বন্দবেড় ইউনিয়নের বলদমারা নৌকা ঘাট থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল সহ এক জন মাদক ব্যবসায়ী- বাচ্চু (৩৪), পিতা -মোঃ সাগর আলী, মাতা -মোছাঃ সাজিরন বেগম, সাং চর বলদিয়া, থানা -ভূরুঙ্গামারী, জেলা -কুড়িগ্রাম কে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,৷
শুক্রবার বিকাল ১৫.৪০ ঘটিকার সময়। ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেল নিয়ে রৌমারী থানাধীন ০৩ নং বন্দবেড় ইউনিয়নের বলদমারা নৌকা ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে
টাঙ্গাইল জেলার উদ্যেশে রওনা হচ্ছিল। এসময় গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাসি করে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম মালিক, বলেন ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেলসহ মােঃ বাচ্চু (৩৪),নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।