সাহের আলী রৌমারী
রৌমারীতে বৃহস্পতিবার ৯ অক্টোবর ৩ টার দিকে রৌমারী থানার পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিওিতে রৌমারী উপজেলা সদর ইউনিয়নের রৌমারী বাজার গরু হাটের মোড় সংলগ্ন মাহিন ক্লোথ স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ ১১০০ টাকা সহ তাকে আটক করে রৌমারী থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি হলেন :রৌমারী উপজেলা সদর ইউনিয়নের বামনের চর গ্রামের মৃত্যু রহিজ উদ্দিনের ছেলে সায়েদ আলী ( ৬৫) পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আসামিকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারা অনুযায়ী রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক। জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে। এবং মাদক অভিযান অব্যাহত থাকবে।