সাহের আলী রৌমারী উপজেলা প্রতিনিধি
চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয় এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান,পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।১৩ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার আনুমানিক রাত ০৪:০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ সাহেবের আলগা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান হতে ভারতীয় গরু-০২টি আটক করতে সক্ষম হয়।জব্দকৃত ভারতীয় গরু রৌমারী কাষ্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।