সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
সঠিক তথ্যে ভোটার হবো, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো' এ প্রতিপাদ্য ধারণ করে সারাদেশে জাতীয় ভোটার দিবস পালন করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশের ন্যায় দিবসটি আনন্দ উৎসব মূখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রৌমারী উপজেলা নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করছে।
আজ (৩) মার্চ রবিবার সকাল ১১টার সময় উপজেলা চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ করেন।
বিশেষ কর্মসূচি নতুন ভোটার সংগ্রহ, ভোটার আইডি কার্ড সংশোধন ও নতুন ভোটারদের সাক্ষাৎতের মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো: এমদাদুল হক এর সার্বিক আয়োজনে ও সঞ্চালনায় জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রৌমারী উপজেলা এসিল্যান্ড রাসেল দিও, বিশেষ অতিথি ছিলেন,রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও নির্বাচন অফিস সহকারিবৃন্দ।