এস এম আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে রোববার (৩০ নভেম্বর) সারাদেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ এর ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
শনিবার (২৯ নভেম্বর) রাতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর পক্ষে মিজানুর রহমান এর পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আগামীকাল রোববার সকাল ১০টায়, রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।’