শাব্বীর আহমদ শিবলী বিশেষ প্রতিবেদক
মাওলানা আব্দুর রব ইউসুফী সিনিয়র সহ সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -তিনি বলেন ,সংষ্কার কমিশন জাতির সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। রাজনৈতিক নেতারা কিছু নোট অব ডিসেন্টসহ একটি সংষ্কার কপিতে স্বাক্ষর করেছেন, আর কমিশন রাষ্ট্রপতির কাছে ভিন্ন কপি সরবরাহ করেছে। এই চিটিংবাজির জন্য ডক্টর আলী রিয়াজসহ কমিশনের সকল সদস্যকে গ্রেফতার করা হোক। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ও তাদের পিছনে খরচকৃত অর্থ অপচয়ের বিরুদ্ধে মামলা করা হোক। অবিলম্বে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারী করে দেশবাসীকে আশ্বস্ত করতে হবে। এঁরা জীবন সায়াহ্নে এসে এতবড় জালিয়াতি করলে অতীত জীবনে কি করেছেন এর উপর উচ্চ পর্যায়ের তদন্ত করে জাতির সন্মুখে উপস্থাপন করার ব্যবস্থা করতে হবে। এবং এই কপির উপর কোন ভোট নয় বরং স্বাক্ষরকৃত কপির উপর জনগণের ম্যান্ডেট নিতে হবে।বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে কোন সাফল্য দেখাতে পারেনি। এনজিও কর্মকর্তা নির্ভর সরকার অনভিজ্ঞ উপদেষ্টা নিয়োগে দেশকে রসাতলে নামিয়েছে। কাজেই সম্ভব হলে ফেব্রুয়ারির অপেক্ষা না করে তারো আগে নির্বাচন দিয়ে তাদের বিদায় নেয়া উচিত। পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন করে তুলেছে। আওয়ামী আমলের পার্বত্য শান্তিচুক্তি বাতিল করে সেখানে একটি পূর্ণাঙ্গ সেনানিবাস স্হাপন করতে হবে। আর এজন্য প্রয়োজন নির্বাচিত সরকার। তাই নির্বাচনে কাল বিলম্বে দেশের সমূহ অকল্যাণ নিহিত রয়েছে।