মোঃ আমজাদ হোসেন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর দরগাহপাড় বায়তুল হামদ জামে মসজিদের সম্প্রসারণ ও পূর্ণ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোঃ গোলাম আযম পারভেজ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চিরিরবন্দর-খানসামা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লিগণ ও এলাকাবাসী উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন।