অপু দাস স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মোবাশ্বের আলীকে আহ্বায়ক এবং আতিকুর রহমানকে সদস্য সচিব করে গঠিত এই কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ১৭টি পদ ও ৪৭ জন সদস্যের নাম এনসিপির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম ও জেসমিন আরা পারভীন।সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মসহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম ও উরসী মাহফিলা ফাতেহা।সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সামওয়ান ও আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবির হাসনাত রুদ্র।এনসিপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজশাহী মহানগরে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে।