মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহী মহানগরীর পবা থানার কয়ড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এসময় তাদের কাছ থেকে ১০৮ বোতল (প্রায় ১০.৮ লিটার) অ্যালকোহল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, পবা থানার কয়ড়া এলাকায় কতিপয় ব্যক্তি হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত প্রাণঘাতী মাদক বিক্রি করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ কোরবান আলী (৪০), পিতা-মোঃ আঃ রহিম, সাং-কয়ড়া, থানা-পবা, রাজশাহী।মোঃ মোকছেদ (৫৫), পিতা-মৃত ইয়াকুব, সাং-মাড়িয়া, থানা-পবা, রাজশাহী।অভিযানের সময় তাদের ব্যবহৃত ওষুধের বাক্সের ভেতর লুকানো অবস্থায় ১০৮ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।র্যাব জানায়, ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় এই প্রাণঘাতী অ্যালকোহল সরবরাহ করে আসছিল। এই ধরনের মাদক সেবনে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, অস্ত্র, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।