অপু দাস স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকায় পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম লিটন আলী (৩৫)। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে।বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটতে বের হয়ে তারা প্রথমে লাশটি দেখতে পান।খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নিহতের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও লুঙ্গি, আর পুকুরপাড়ে পড়ে ছিল একটি লাল গামছা।এলাকাবাসীর মতে, ঘটনাটিকে ঘিরে এখনো রহস্য কাটেনি। কেউ কেউ বলছেন এটি হয়তো দুর্ঘটনা, আবার কেউ সন্দেহ করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ স্পষ্ট হবে।রাজশাহীর শান্ত নারিকেল বাড়িয়া এলাকায় আকস্মিক এই লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে এখনো ভয় ও কৌতূহল বিরাজ করছে। সবাই জানতে চায়—কীভাবে প্রাণ হারালেন লিটন আলী?