অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী
ক পার্টির (এনসিপি) ভেতরে তৈরি হওয়া উত্তেজনা ও বিরোধ নিয়ে স্থানীয় জেলা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সোমবার দুপুরে সিএনবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহীতে দলকে ঘিরে যেসব অপতৎপরতা চলছে, তা পরিকল্পিতভাবে সংগঠনকে বিভ্রান্ত করার চেষ্টা। বক্তাদের দাবি এনসিপি কোনো ব্যক্তির উদ্যোগে নয়, বরং দীর্ঘদিনের ছাত্র আন্দোলন, মাঠের কর্মীদের ত্যাগ ও নিরলস পরিশ্রমের ভিত্তিতে গড়ে উঠেছে। তাই দলকে ব্যবহার করে নেতিবাচক প্রচারণা চালানো হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।লিখিত বক্তব্যে নাহিদুল ইসলাম সাজু নিজের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ১১ বছরের রাজপথের সংগ্রাম, বাধা-বিপত্তি এবং ব্যক্তিগত ত্যাগ সত্ত্বেও বয়সের অজুহাতে তাকে বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন— নেতৃত্ব নির্ধারণে বয়স কি একমাত্র মানদণ্ড হতে পারে? তার মতে, যোগ্যতার মূল্যায়ন হলে রাজশাহীতে দল আরও সুসংগঠিত আকারে দাঁড়াতে পারত।নেতারা অভিযোগ করেন, মাঠে কাজ করা নিবেদিত কর্মীদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না; বরং ব্যক্তিস্বার্থে কাজ করা কিছু মানুষ সুযোগ সুবিধা নিচ্ছেন। তারা বলেন, এ ধরনের আচরণ দলকে দুর্বল এবং সংগঠনের ভেতরের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।জেলা নেতারা কেন্দ্রীয় কমিটির কাছে দাবি জানান— রাজশাহীর কমিটি পুনর্মূল্যায়ন করে যোগ্য, পরিশ্রমী ও নিবেদিত কর্মীদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সংগঠনের অগ্রযাত্রায় যেসব বাধা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করার আহ্বান জানান তারা।শেষে নেতারা সতর্কবার্তা দিয়ে বলেন, ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে এনসিপিকে বিভক্ত করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। তরুণ কর্মীরা রাজশাহীতে সংগঠনের ইতিবাচক সম্ভাবনা দেখতে পায়; তাই কোনো গোপন স্বার্থ, ক্ষমতার প্রলোভন বা চাপের কাছে সংগঠনের আদর্শ বিসর্জন দেওয়া হবে না।
নান্দাইলে বারুইগ্রাম চৌরাস্তা সরকারি গরুর হাট দখলের অভিযোগ দলীয় পরিচয়ে ইজারাদারকে হাটে প্রবেশে বাধা