অপু দাস স্টাফ রিপোর্টার রাজশাহী
বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-এর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে রাজশাহীতে।বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ এবং সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা।এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলফিকার আহমেদ গোলাপ এবং সঞ্চালনা করেন শাহিনুর রহমান সোনা।আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, শ্রমিক নেতা কমরেড হুমায়ুন রেজা জেনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র রাজশাহীর সংগঠক শামসুল আবেদিন ডন এবং উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি অজিত কুমার মণ্ডল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী নেত্রী কল্পনা রায়, সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক অসিম সরকার লিটন, বাসদ জেলা আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, উদীচীর সহ-সভাপতি আফতাব হোসেন কাজল ও রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সহ-সাধারণ সম্পাদক রণজিৎ দাস ও সাথী আক্তার প্রমুখ।আলোচনা শেষে আবৃত্তি পরিবেশন করেন সেলিনা বানু, আবু তালেব মোল্লাহ ও প্রফুল্ল প্রামানিক।পরবর্তীতে খালেদা কেয়ারের নির্দেশনায় উদীচীর শিশু শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা নাটক “রাখাল ছেলে।অনুষ্ঠানের সমাপনীতে উদীচীর কণ্ঠশিল্পীরা পরিবেশন করেন বিভিন্ন গণসংগীত, যা দর্শকদের মুগ্ধ করে।আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্র, গণসংগীত শিল্পী সলিল চৌধুরী, কবি সুকান্ত ভট্টাচার্য এবং চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক-এর জন্মশতবর্ষ।সংস্কৃতি, সংগীত ও মানবিক চেতনার মিলনে উদীচীর এই আয়োজন ছিল রাজশাহীর সংস্কৃতি অঙ্গনে এক প্রাণবন্ত উৎসব।