জাহিদুল ইসলাম রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটি ২৯৯নং আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের দাঁড়িপাল্লা নির্বাচন প্রচারণার দুর্গম পাহাড়েও থেমে নেই।রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৭.০০ ঘটিকা থেকে জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় কুতুকছড়ি বাজারে হাটবারে নির্বাচনী প্রচারণা করা হয়। রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনের দাঁড়িপাল্লা প্রার্থী অ্যাডভোকেট মেখতার আহমেদ।এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, পৌরসভা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ ও সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান।এসময় অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন,আমরা যদি নির্বাচিত হতে পারি, জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।জনগণের স্বার্থে যে কোনো কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।আসন্ন নির্বাচনে জনগণ যেন নিজেদের অধিকার প্রয়োগ করে