জাহিদুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
আজ ০৮ নভেম্বর ২০২৫ খ্রি., রাঙামাটি পার্বত্য জেলায় রাঙামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাঠালতলী এলাকায় ২৯৯ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন কাঠালতলী এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব আবদুল গফুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম। প্রধান বক্তা ছিলেন দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক,সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌরসভা সেক্রেটারি হাফেজ আবুল বাশার, পৌরসভা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ, পৌর শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জামশেদ আযম।এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদের, মোঃ আলম, আবু সামা, মোঃ জসিম উদ্দিন ও মোঃ মনু প্রমুখ।