জাহিদুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি
আজ ০৮ নভেম্বর ২০২৫ খ্রি., রাঙামাটি পার্বত্য জেলায় আগমন করেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম–সেবা, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।সম্মানিত ডিআইজি মহোদয় রাঙামাটি পার্বত্য জেলায় পৌঁছালে অভ্যর্থনা ও স্বাগত জানান রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।পরবর্তীতে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে সম্মান প্রদর্শন করে।এ সময় রাঙামাটি পার্বত্য জেলার সিনিয়র অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।