পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ২রা মার্চ রোববার বিকালে রাউজান উপজেলা ফকির হাট বাজারে এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।
অভিযান পরিচালনাকালে রাউজান থানার এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপত্তা খাদ্য পরিদর্শক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ফকির হাট বাজারের কয়েকটি দোকানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে ৫ ব্যবসায়ীকে ০৫ টি মামলায় মোট ৫৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশক্রমে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।