(বিশেষ প্রতিনিধি-চট্টগ্রাম)
রাউজানে গরু চুরি করার সময় গণপিটুনিতে এক চোর নিহত হয়েছে। নিহত চোরের নাম মো. রুবেল (৩৫) সে নগরীর বায়েজিদ থানার মৃত নুরুল আলমের ছেলে। গতকাল ২০ মার্চ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটনার পর থানা পুলিশ সকালে লাশটি উদ্ধার করে ময়নানতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০নং পূর্বগুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৃহত্তর হোয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব পাশে খোলা জমিতে। থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন 'বৃহস্পতিবার ভোর ৪টার থেকে সাড়ে ৪টার মধ্যে হোয়ারাপাড়ার টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নেয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে রুবেল নামের এক চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রাখে। সকাল ৯টায় বিষয়টি আমরা জানতে পারি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নানতদন্তের জন্য মর্গে প্রেরণের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।' থানা পুলিশ আরো জানায় নিহত গরু চোর রুবেলের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্থ মামলাসহ ৪টি মামলার সন্ধান পাওয়া গেছে। পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ইনচাজ আবদুল বাতেন বলেন 'চোরাইকৃত একটি গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা এবং ময়নানতদন্তের প্রস্ততি চলছে।'