এস এম আলমগীর হুসাইন শিবচর,
রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শিবচর উপজেলা ও শিবচর পৌরসভা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের পরিচালক জনাব আব্দুর রহিম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই আসনের এমপি পদপ্রার্থী জনাব সরোয়ার হোসাইন মৃধা। এছাড়াও শিবচর পৌরসভার আমির ডা. বেলায়েত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই রক্তাক্ত দিনের কথা স্মরণ করে বলেন, সেদিন ঢাকার পল্টনে শান্তিপ্রিয় নিরস্ত্র মানুষদের উপর তৎকালীন আওয়ামীলীগ সরকার তার সশস্ত্র বাহিনী নিয়ে লগি-বৈঠা দিয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদদের আত্মত্যাগের স্মরণে বক্তারা গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, সেই স্বৈরাচারের পতন হয়েছে—আল্লাহ তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার আবার এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।সবশেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।