যশোর সারসা থেকে গোলাম মোস্তফা
.
ইং- ০৭/১২/২০২৫ খ্রিঃ তারিখ যশোর জেলার নবাগত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা আকস্মিকভাবে জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্র পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি ক্যাম্প, ফাঁড়ি তদন্ত কেন্দ্র এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফোর্সদের ব্যারাক, অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনসহ জনসেবা নিশ্চিত করতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। মূলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্দেশনা প্রদান করে। তিনি বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে অবাদ, সুষ্ঠ ও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহনযোগ্য নির্বাচন এবং এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ পুলিশের সকল অফিসার ও ফোর্স।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেল, যশোর।