আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশলং ইউনিয়নের (১নং) ওয়ার্ডের উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মুন্সিগঞ্জ-২(লৌহজং/ টঙ্গিবাড়ি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য মুন্সিগঞ্জ জেলা সাবেক আমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য-অধ্যাপক এবিএম ফজলুল করিম।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাজ্জাদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাওলানা হাবিবুর রহমান আমীর জামায়াত ইসলাম টঙ্গীবাড়ী উপজেলা,মাওলানা ইকবাল হোসাইন সেক্রেটারি জামায়াত ইসলাম টঙ্গীবাড়ী উপজেলা।সভাপতিত্ব করেন-মোঃ হাবিবুল্লাহ তাজবীহ জামায়াত ইসলাম সভাপতি যশলং ইউনিয়ন।সঞ্চালনায়- মোঃ শাকিল মোল্লা সেক্রেটারি জামায়াত ইসলাম যশলং ইউনিয়ন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন।বিগত সময়ে অনেক দলকে দেখেছেন একবার জামায়াত ইসলামকে দেখেন।জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে বেকারত্ব দূর হবে,নারীরা তাদের নায্য অধিকার ও যথাযথ সম্মান ফিরে পাবে।তিনি সবার কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।উক্ত অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।তবারক খাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।