মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মোক্তাদিয়া জামে মসজিদ কমপ্লেক্সে শুক্রবার (রোজ জুমাবার) জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় “নামাজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান”। মোক্তাদিয়া জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে ৪০ দিন ধারাবাহিকভাবে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায়কারী মুসল্লিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোক্তার আহমদ (কন্ট্রাক্টর) তাঁর ব্যক্তিগত ফাউন্ড থেকে প্রত্যেক পুরস্কারপ্রাপ্তকে নগদ ২,০০০ টাকা করে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদ ও কমপ্লেক্সের প্রধান শিক্ষক ও ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ নুরী এবং নাজেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মোঃ রাশেল উদ্দিন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জে. এম. নুরশেদুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জিয়াবুল করিম তারেক সাহেবসহ অন্যান্য অতিথিবৃন্দ।