বিশেষ প্রতিবেদন
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে কুষ্টিয়া মিরপুর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে মিরপুর বহলবাড়ীয়া হাই স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি হাসিবুল ইসলাম ছুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সম্পাদক ও সাবেক জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মমিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বহলবাড়িয়া ইউনিয়নের আনোয়ার হোসেন মিঠু ও উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম সবুজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব বিভাগের এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করছে এবং তাদেরকে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করছে।” তিনি আরও জানান, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।
খেলাগুলোতে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকরা জানান, এই আয়োজন শনিবার একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং পুরো এলাকাজুড়ে মিলনমেলার আমেজ সৃষ্টি করেছে।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলাও অন্তর্ভুক্ত করা হবে, যাতে সমাজের সকল স্তরের যুবকদের সম্পৃক্ত করা যায়।