মোঃ আসাদুজ্জামান
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, 'মাফিয়াদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ'। ৭ নভেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নুর বলেন, পেশিশক্তি, কালো টাকা ও দুর্বৃত্ত মাফিয়াদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে এসেছে। তিনি তরুণদের এবং সাধারণ জনগণকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। তার মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভালো মানুষকে নির্বাচিত করলে দেশেরও ভালো হবে।
গণঅধিকার পরিষদ এখনও কোনো নির্বাচনী জোটে অংশ নেয়নি। তবে ভবিষ্যতে রাষ্ট্রব্যবস্থা ও দেশের পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিবেচনা করে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।্তিনি বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থান যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল, ১৫ মাস পেরিয়েও তা পূরণ হয়নি।